২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ২১ জন নিহত

পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় শুক্রবার আফগানিস্তানে দখলদার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ বিদেশি নাগরিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। টেলিভিশন চ্যানেল 'ডন নিউজ' এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ইসলামাবাদ, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় শুক্রবার আফগানিস্তানে দখলদার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ বিদেশি নাগরিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। টেলিভিশন চ্যানেল 'ডন নিউজ' এ খবর জানিয়েছে। এর আগে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে জানান, আল কায়েদা ও তালেবান জঙ্গিদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের ৩০ কিলোমিটার পশ্চিমের মোহাম্মাদ খেল নামের এক গ্রামে শুক্রবার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারা আরও জানান, গ্রামটির এক আদিবাসী নেতার বাড়ি লক্ষ্য করে চালানো ওই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা ওই আদিবাসী নেতার নাম ঠিকানা প্রকাশ করলেও পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর-জেনারেল আতহার আব্বাস জানিয়েছেন, শুক্রবারের ওই হামলা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪৩৮ ঘ.