২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি নিয়ে কথা বলতে ভারতে আসছেন কন্ডোলিৎসা রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বহুল আলোচিত পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে কথা বলতে ভারতে আসছেন। মার্কিন আইন পরিষদের উচ্চকক্ষ সিনেটে বিলটি বুধবার পাস হয়েছে যার মাধ্যমে ভারতের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তির ওপর তিন দশক ধরে চলা নিষেধাজ্ঞার অবসান ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 06:27 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, ৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বহুল আলোচিত পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে কথা বলতে ভারতে আসছেন। মার্কিন আইন পরিষদের উচ্চকক্ষ সিনেটে বিলটি বুধবার পাস হয়েছে যার মাধ্যমে ভারতের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তির ওপর তিন দশক ধরে চলা নিষেধাজ্ঞার অবসান ঘটে। তবে কন্ডোলিৎসা রাইস বলেছেন, চুক্তিটি স্বাক্ষরের আগে 'বেশ কিছু প্রশাসনিক বিষয়' মীমাংসা করতে হবে। দিল্লী রওয়ানা হওয়ার পথে সাংবাদিকদের রাইস বলেন, ভারত সফরে তিনি এই চুক্তি সই করবেন কিনা তা নিশ্চিত নয়। ভারতের বক্তব্য, তার বেসামরিক জ্বালানি নিরাপত্তার জন্য এ চুক্তি অত্যাবশ্যকীয়। তবে সমালোচকরা বলছেন এ চুক্তি পরমাণু অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২১৩ঘ.