২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাইডেন-পেলিন বিতর্কে প্রাধান্য পেল ইরাক ও অর্থনীতি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্র্যাটিক দলের জোসেফ বাইডেন এবং রিপাবলিকান দলের সারাহ পেলিনের সম্মুখ বিতর্কের প্রায় পুরোটা জুড়েই ছিল ইরাক যুদ্ধ এবং চলমান মার্কিন অর্থনৈতিক সঙ্কট নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ি। সেইন্ট লুইসে বৃহষ্পতিবারের ওই বিতর্কে এরপর তারা বেশি সময় নিয়েছেন তাদের প্রেসিডেন্ট প্রার্থীর শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং প্রতিপক্ষের অযোগ্যতা কিংবা ব্যর্থতা নিয়ে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2008, 07:24 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

সেইন্ট লুইস, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্র্যাটিক দলের জোসেফ বাইডেন এবং রিপাবলিকান দলের সারাহ পেলিনের সম্মুখ বিতর্কের প্রায় পুরোটা জুড়েই ছিল ইরাক যুদ্ধ এবং চলমান মার্কিন অর্থনৈতিক সঙ্কট নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ি। সেইন্ট লুইসে বৃহষ্পতিবারের ওই বিতর্কে এরপর তারা বেশি সময় নিয়েছেন তাদের প্রেসিডেন্ট প্রার্থীর শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং প্রতিপক্ষের অযোগ্যতা কিংবা ব্যর্থতা নিয়ে। (আরও তথ্যসহ) ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগের এই একমাত্র ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেন বর্তমান অর্থনৈতিক সঙ্কটে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন যে, আমেরিকা যেসব জটিল পরিস্থিতির মধ্যে আছে তা মোকাবেলায় ম্যাককেইন যথেষ্ট পারঙ্গম নন। রিপাবলিকান দলের পেলিন বলেন, হোয়াইট হাউসের যাওয়া প্রতিযোগিতায় নামা ডমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা এতোটাই দলীয় সংকীর্ণতার মধ্যে রয়েছেন যে, তার পক্ষে দেশকে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় দ্বিদলীয় বিষয়গুলোতে ভূমিকা রাখা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন যে, ওবামা সাদা ঝাণ্ডা উড়িয়ে ইরাকে আত্মসমর্পণ করার জন্য মুখিয়ে আছেন। ওবামা ও ম্যাককেইনের দুই রানিং মেটের এ বিতর্কের পর উবয় শিবিরই দাবি করেছে যে তাদের প্রার্থীই বিতর্কে ভাল করেছেন। তবে, বিতর্কের পর সিএনএন এবং সিবিএস নিউজ পরিচালিত দুটি জরিপে বলা হয়েছে জোসেফ বাইডেন বিতর্কে ভাল করেছেন। অবশ্য সিএনএন জরিপে এটাও বলা হয়েছে যে, যতোটা আশ করা হয়েছিল তার চেয়ে ভার করেছেন পেলিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৪ ঘ.