ভূবনেশ্বর, ভারত, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধর্মান্তর ইস্যু নিয়ে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ভারতের উড়িষ্যা রাজ্যের কয়েকটি শহরে বুধবার সান্ধ্য আইন জারি করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হিন্দুরা নতুন করে হামলা চালানোর পর এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মঙ্গলবার রাজ্যের কন্ধমাল জেলার খ্রিস্টান অধ্যুষিত দুটি গ্রামে হিন্দুদের হামলায় মারা যায় একজন। এ সময় হিন্দুরা সেখানকার খ্রিস্টানদের বাড়ি-ঘরে এবং একটি গির্জায়ও আগুন দেয়।
বুধবার এস প্রবীণ কুমার নামের এক জেলা পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, "কমপক্ষে নয়টি শহরে সকাল-সন্ধ্যা সান্ধ্য আইন জারি করা হয়েছে।" তিনি জানান, ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মাসে ভারতের তিনটি রাজ্যে খ্রিস্টানদের ওপর হামলার পর সৃষ্ট এ সা
bdnews24