২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় বিপর্যয় ঘনিয়ে আসার হুঁশিয়ারি দিলেন বান

সহিংসতা বন্ধ না হলে কেনিয়ায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সংকট সমাধানে সাবেক মহাসচিব কফি আনানকে সহযোগিতা করতে তিনি শুক্রবার কেনিয়া সফরে যাচ্ছেন। কেনিয়ার প্রতিবেশী দেশ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের আফ্রিকান ইউনিয়ন সম্মেলন। সেখানে বান সাংবাদিকদের বলেন, পূর্বসূরি কফি আনানকে সহযোগিতা করার জন্য তিনি কেনিয়া সফরের পরিকল্পনা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

আদ্দিস আবাবা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সহিংসতা বন্ধ না হলে কেনিয়ায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সংকট সমাধানে সাবেক মহাসচিব কফি আনানকে সহযোগিতা করতে তিনি শুক্রবার কেনিয়া সফরে যাচ্ছেন। কেনিয়ার প্রতিবেশী দেশ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের আফ্রিকান ইউনিয়ন সম্মেলন। সেখানে বান সাংবাদিকদের বলেন, পূর্বসূরি কফি আনানকে সহযোগিতা করার জন্য তিনি কেনিয়া সফরের পরিকল্পনা করছেন। আদ্দিস আবাবায় তিন দিনের এই সম্মেলনে কেনিয়া সংকট নিয়েই বেশিরভাগ আলেচনা হতে পারে। গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় গত এক মাসে প্রায় সাড়ে আটশ' মানুষ নিহত হয়েছে। আফ্রিকান ইউনিয়নের ৫৩ জাতির সম্মেলনে প্রথম ভাষণে জাতিসংঘ মহাসচিব বান বলেন, "কেনিয়ায় সহিংসতা চলছেই। পরিস্থিতি বিপর্যয়ের দিকেই চাচ্ছে।" তিনি বলেন, কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধী নেইতা রাইলা ওডিঙ্গাকে একটা সমাধানে পৌঁছতেই হবে। বৃহস্পতিবার আদ্দিস আবাবাতেই মাওয়ি কিবাকির সঙ্গে বানের সাক্ষাৎ হওয়ার কথা। বান বলেন, "শুক্রবার আমি নাইরোবি যাচ্ছি। সেখানে আমার পূর্বসুরি সাবেক সমাসচিব কফি আনানের নেতৃত্বে সংকট সমাধানে যে দল কাজ করছে তাদেরকে পরিপূর্ণ সমর্থন দিতেই সেখানে যাচ্ছি আমি।" তিনি আরও বলেন, "নাইরোবিতে আমি বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করব। এছাড়া জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গেও আমার বৈঠক হবে।" সহিংসতা বন্ধে কেনিয়ার নেতৃত্ব ও জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বান বলেন, তাদের উচিৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.