প্যারিস, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলের মনোনয়ন প্রত্যাশী বারাক ওবামা মুসলিম দেশগুলোর সঙ্গে সম্মেলন করতে চান। প্রেসিডেন্ট হলে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি এই সম্মেলন করবেন। একটি ফরাসি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা একথা বলেছেন।
ওবামা বলেন, "আমি জিতলে, বিশ্বের মুসলিম দেশগুলোর প্রধানদের নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করব। মুসলিম বিশ্ব ও পশ্চিমাদের মধ্যে দিন দিন যে ব্যবধান তৈরি হচ্ছে তা নিয়ে আলোচনার জন্য এই সম্মেলন করা হবে। 'প্যারিস ম্যাচ' ম্যাগাজিন তাদের বৃহস্পতিবারের সংস্করণে একথা জানায়।
ফরাসি ভাষার ম্যাগাজিনটিকে ওবামা আরও বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সঙ্গে যোগ দিতে আমি তাদের আহ্বান জানাব। এ নিয়ে তাদের উদ্বেগের কথাও আমরা শুনব।"
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাট শিবির থেকে মনোনয়ন লাভের প্রতিযোগিতায় ইলিয়নসের এই সিনেটরের সঙ্গে নিউইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
সা
bdnews24