লন্ডন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের পর ১০ লাখের বেশি ইরাকির প্রাণহানি হয়েছে। ব্রিটেনের শীর্ষস্থানীয় একটি জরিপ সংস্থা সূত্রে বুধবার একথা জানা গেছে।
'অপিনিয়ন রিসার্চ বিজনেস' (ওআরবি) ২০০৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে এ জরিপ চালায়। জরিপে ২,৪১৪ জন প্রাপ্তবয়স্ক ইরাকির সাক্ষাৎকার নেওয়া হয়। এতে দেখা গেছে, স্বাভাবিক কারণে নয় বরং ইরাক আগ্রাসনের ফলে সৃষ্ট সংঘাতে ২০ শতাংশ লোকের পরিবারের কমপক্ষে একজন করে মারা গেছে।
ইরাকে ২০০৭ সালে চালানো সর্বশেষ আদমশুমারিতে দেখা যায়, সাড়ে চল্লিশ লাখ পরিবার রয়েছে। ওআরবি তাদের জরিপে পরিবারের ওই সংখ্যার ভিত্তিতেই ইরাকি নিহতের পরিসংখ্যান দিয়ে বলেছে, ইরাক যুদ্ধে প্রায় ১০ লাখ ৩০ হাজার লোক মারা গেছে।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩১৪ ঘ.
bdnews24