২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সীমান্ত নিয়ে মিসরের সঙ্গে আব্বাসের আলোচনা শুরু

গাজা সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে বুধবার মিসরের সঙ্গে আলোচনা শুরু করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে এক্ষেত্রে তাকে হামাসের বিরোধিতা মোকাবেলা করতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

কায়রো, জানুয়ারি ৩০ (বিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে বুধবার মিসরের সঙ্গে আলোচনা শুরু করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে এক্ষেত্রে তাকে হামাসের বিরোধিতা মোকাবেলা করতে হচ্ছে। গত জুনে আব্বাসের ফাতাহ গ্র"পের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের মদ্য দিয়ে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইসরায়েলি অবরোধের মুখে হামাসের সদস্যরা গত সপ্তাহে মিসর সীমান্তের রাফা প্রাচীর ভেঙে ফেলে। এরপর খাবার ও জ্বালানি সংগ্রহে হাজার হাজার ফিলিস্তিনি মিসরে ঢুকে পড়ে। হামাস চাইছে এই সীমান্তের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। তবে মিসর জানিয়েছে, তারা আব্বাসের হাতে সীমান্তের নিয়ন্ত্রণ তুলে দিতে চায়। আব্বাস বুধবার মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ও সেদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পশ্চিমা বিশ্বও এক্ষেত্রে আব্বাসকে সমর্থন দিচ্ছে। আব্বাসের সহযোগী ইয়াসির আবেদ রাব্বো বলেন, "আমাদের পেছনে আন্তর্জাতিক সমর্থন আছে। হামাসকে এক্ষেত্রে দূরে থাকতে হবে।" তবে হামাস জানিয়েছে, রাফাহ সীমান্তের নিয়ন্ত্রণ নিজেদের হাতে না পেলে তারা সীমান্ত বন্ধের মিসরের প্রচেষ্টা রুখে দেবে। সীমান্ত নিয়ে আলোচনার জন্য রাফাহ সীমান্ত দিয়ে মিসরে প্রবেশের সময় হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ আল-জাহের বলেন, "গাজায় একটি বৈধ সরাকর আছে। কাজেই আমরা আমাদের অধিকার কারও কাছে ছেড়ে দেব না।" কাজেই হামাসের বিরোধিতার মুখে আব্বাস কিভাবে গাজা সীমান্তের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন তা এখনও পরিস্কার নয়। ইতিমধ্যে মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাফাহ সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪১ ঘ.