২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাত্মা গান্ধীর দেহভস্ম আরব সাগরে বিসর্জন

অহিংস আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে বুধবার তার দেহভস্মের অংশবিশেষ বিসর্জন দেওয়া হল আরব সাগরে। এদিন পুরো ভারতবর্ষ তাকে স্মরণ করেছে শ্রদ্ধাভরে। ১৯৪৮ সালে এক হিন্দু উগ্রপন্থীর গুলিতে নিহত হওয়ার পর কয়েকটি ভস্মাধারে করে মহাত্মা গান্ধীর দেহভস্ম তার অনুসারীদের মধ্যে প্রদর্শনের জন্য ভারতের বিভিন্ন অংশে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

মুম্বাই, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অহিংস আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে বুধবার তার দেহভস্মের অংশবিশেষ বিসর্জন দেওয়া হল আরব সাগরে। এদিন পুরো ভারতবর্ষ তাকে স্মরণ করেছে শ্রদ্ধাভরে। ১৯৪৮ সালে এক হিন্দু উগ্রপন্থীর গুলিতে নিহত হওয়ার পর কয়েকটি ভস্মাধারে করে মহাত্মা গান্ধীর দেহভস্ম তার অনুসারীদের মধ্যে প্রদর্শনের জন্য ভারতের বিভিন্ন অংশে পাঠানো হয়। বিবিসি জানিয়েছে, মহাত্মা গান্ধীর বড় ছেলে হরিলালের নাতনি নিলম পারিখ আরব সাগরের পানি মিশিয়ে মুম্বাই উপকূলে তার দেহভস্ম ছড়িয়ে দেন। হিন্দু রীতিতে গান্ধীর দেহভষ্ম সাজানো ভষ্মাধারে করে জাদুঘর থেকে পায়ে হেঁটে নিয়ে যাওয়া হয় আরব সাগরে। হরিলাল বাবার মৃত্যুর আগ পর্যন্ত তার থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং তিনি তার অন্তেষ্টিক্রিয়ায় যোগ দেননি। কাজেই হরিলালের পরিবারকে প্রতিকী এই অন্তেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সুযোগ করে দিতে তার নাতনিকে দিয়ে দেহভস্ম বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা হয়। হরিলাল জানিয়েছিলেন, তাকে পড়াশুনার জন্য বিদেশে পাঠাতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। দরিদ্র ও মদ্যপ অবস্থায় তার জীবনের শেষ দিনগুলো কেটেছে মুম্বাইয়ের রাস্তায়। ৭৫ বছর বয়স্ক নিলম পারিখ বলেন, "আমাদের সবার জন্য এটা সত্যিই একটা আবেগের দিন।" একটি ব্যবসায়ী পরিবারের কাছে প্রায় ৬০ বছর সংরক্ষিত থাকার পর একটি ভস্মাধার গত বছর 'মনিভবন গান্ধী সংগ্রহালয়' জাদুঘরে পৌঁছায়। জাদুঘর কর্তৃপক্ষ স