২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে এক জঙ্গি নেতা আটক

করাচিতে একদিন আগে আটক বেশ কয়েকজন জঙ্গির মধ্যে আল-কায়েদা সংশ্লিষ্ট দলের এক জঙ্গি নেতা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। নাম কাশিম তুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 12:53 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

করাচি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- করাচিতে একদিন আগে আটক বেশ কয়েকজন জঙ্গির মধ্যে আল-কায়েদা সংশ্লিষ্ট দলের এক জঙ্গি নেতা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। নাম কাশিম তুরি। কাশিম তুরি জুনদুল্লাহ গ্র"পের সদস্য। সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আখতার জামিন রয়টার্সকে বলেছেন, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সেনাদের তল্লাশি অভিযান চলাকালে মঙ্গলবার কাশিম গ্রেপ্তার হন। ওই অভিযানে বন্দুকযুদ্ধে দুই পুলিশ এবং তিন জঙ্গি নিহত হয়। এরপরই পাকড়াও হয় তুরিসহ আরও দুজন আহত জঙ্গি। জামিন আরও জানান, তুরিকে আটক করা ছাড়াও সেনারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এর মধ্যে রকেট লাঞ্চার, সি৪ প্লাস্টিক বিস্ফোরক এবং সুইসাইড জ্যাকেটও রয়েছে। জামিন বলেন, এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাই প্রমাণ করে যে জুনদুল্লাহ গ্র"প করাচিতে আরও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। 'জুনদুল্লাহ' শব্দের অর্থ 'আল্লাহর সেনাবাহিনী'। ২০০৪ সালে করাচি কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আহসান সালিম হায়াতের সেনাবহরে জঙ্গি হামলার জন্য জুনদুল্লাহ গ্র"পকে দায়ী করা হয়। ওই হামলায় ১০ জন নিহত হয়েছিল। তুরি ওই হামলায় জড়িত ছিলেন বলে জামিন অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ঘ.