২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দিনের মধ্যে স্বাধীনতা ঘোষণা করবে কসোভো

আগামী ৩ ফেব্র"য়ারি সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী প্রার্থী জয়ী হলে পশ্চিমাদের সমর্থন নিয়ে আগামী ৯/১০ দিনের মধ্যে স্বাধীনতা ঘোষণা করবে কসোভো। রাজনৈতিক সূত্রগুলো বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

প্রিস্টিনা, সার্বিয়া, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ৩ ফেব্র"য়ারি সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী প্রার্থী জয়ী হলে পশ্চিমাদের সমর্থন নিয়ে আগামী ৯/১০ দিনের মধ্যে স্বাধীনতা ঘোষণা করবে কসোভো। রাজনৈতিক সূত্রগুলো বুধবার একথা জানিয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে এক সূত্র রয়টার্সকে জানান, "নির্বাচনে পশ্চিমাপন্থী নেতা বরিস টেডিক বিজয়ী হলে কসোভোর আলবেনিয়রা আগামী সপ্তাহের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করবে। তবে তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের জন্যও অপো করতে পারে বলে তিনি জানান। আগামী ১৮ ফেব্র"য়ারি ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সূত্র জানায়, পশ্চিমা মিত্ররাও চাইছে কসোভো আগামী মাসেই স্বাধীনতা ঘোষণা করুক। কসোভোর স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইইউর প্রধান শক্তিধর দেশগুলো গত দুই বছর ধরে সার্বিয়ার সঙ্গে একটি আপোসরফার চেষ্টা করেও গত ডিসেম্বরে সে চেষ্টা ব্যর্থ হয়। জাতিসংঘের কাছ থেকে কসোভোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেখানে ১৮শ' পুলিশ ও প্রশাসকের একটি মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইইউ। কসোভো স্বাধীনতা ঘোষণার আগে তারা এই মিশন পাঠাতে পারে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো মতাধর রাশিয়া গত বছর কসোভোর স্বাধীনতা ঘোষণায় সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে জানায়, এতে করে বলকান অঞ্চলে অস্থিরতা দেখা দিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬২৫ ঘ.