২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুসেনা নিয়োগ বন্ধে নিষেধাজ্ঞা চান জাতিসংঘ মহাসচিব

বিভিন্ন দেশের সেনাবাহিনী এবং গেরিলাবাহিনীতে শিশুসেনা নিয়োগ বন্ধে নিষেধাজ্ঞা চান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে পেশ করা এক প্রতিবেদনে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

জাতিসংঘ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - বিভিন্ন দেশের সেনাবাহিনী এবং গেরিলাবাহিনীতে শিশুসেনা নিয়োগ বন্ধে নিষেধাজ্ঞা চান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে পেশ করা এক প্রতিবেদনে তিনি একথা জানান। প্রতিবেদনে বান কি মুন উল্লেখ করেন, মূলত এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে শিশুসেনা বেশি ব্যবহৃত হচ্ছে । কঙ্গো, উগান্ডা, মিয়ানমার এবং শ্রীলংকার উদাহরণ টেনে তিনি একথা জানান। তিনি আরও জানান, এই দেশগুলোতে গেরিলাবাহিনীতে শিশু সেনা নিয়োগ করা হয়। এছাড়া চাদ, সোমালিয়া, এবং সুদানে সেনাবাহিনীতে শিশু সেনা নিয়োগ করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, নিরাপত্তা পরিষদের উচিত ঐ সব দেশকে অস্ত্র এবং সামরিক সাহায্য বন্ধ করে দেওয়া। এছাড়া এই দেশগুলোর নেতাদের ওপর ভ্রমন ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেন তিনি। বান মনে করেন, যুদ্ধেেত্র শিশুদের ওপর সহিংসতার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো উচিৎ। ইউনিসেফের হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় আড়াই লাখ শিশু সেনা ব্যবহার করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তথ্যের অস্পষ্টতার জন্য সঠিক সংখ্যা নির্ধারন সম্ভব নয়। বান তার রিপোর্টে আরও জানান, শিশুদের জোর করে যুদ্ধে পাঠানোর অভিযোগে গত বছর কঙ্গোর একটি গ্র"পের নেতা থমাস লুবাঙ্গা ডাইলোর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এছাড়া যুদ্ধে শিশু সেনা ব্যবহারের অপরাধে এই আদালত উগান্ডার লর্ডস রেসিসট্যান্স আর্মির পাঁচ ঊর্ধ্বতন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বান কি মুন বলেন, শিশুদের অপরাধ প্রবণতা ঠেকাতে সরকারের যথাযথ ব্যবস্থা নেয়া উচিত। সেই সঙ্গে বিতর্কিত গুচ্ছবোমা ব্যবহার ,সংরণ ও এর প্রযুক্তিগত উন্নয়ন নিয়ন্ত্রণে তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। নরওয়ে এই বোমা নিষিদ্ধ করার জন্য একটা চুক্তির চেষ্টা করছে। দেশটি জানিয়েছে, প্রায় ১০০টি দেশের সমর্থন তারা পেয়েছে। কিন্তু বোমা উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই চুক্তির বিরোধিতা করে নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৫৫০ঘ.