ইয়াঙ্গুন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের গৃহবন্দি বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি বুধবার তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি'র (এনএলডি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ইয়াঙ্গুনের একটি সরকারি অতিথিশালায় তাদের এ বৈঠকের সুযোগ দিয়েছে জান্তা সরকার। সু চির দলীয় মুখপাত্র নায়ান উইন একথা জানিয়েছেন।
মিয়ানমারে গত বছরের সেপ্টেম্বরে স্মরণকালের বৃহত্তম গণবিােভে সামরিক জান্তার নৃশংস দমনপীড়নের পর আন্তর্জাতিক চাপের মুখে এর আগে গত নভেম্বরে আরেকবার সু চিকে তার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ দেওয়া হয়েছিল।
তবে সে বৈঠকে এনএলডি'র দ্বিতীয় শীর্ষ নেতা তিন ওউ - কে সু চির সঙ্গে বৈঠকে বসার অনুমতি দেওয়া হয়নি। তিন ওউ - কে ও ২০০৩ সাল থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
এবার নিয়ে তিনমাসের মধ্যে ২য়বারের মতো দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন সু চি। ৯০ মিনিটের এই বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি উইন। তবে তিনি জানান, ওই বৈঠকের পরপরই জান্তা সরকারের এক লিয়াঁজো মন্ত্রী অং কির সঙ্গে সু চির বৈঠক করার কথা রয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বরে বড় ধরনের গণবিােভের পর থেকেই মিয়ানমার জান্তা সরকার সু চির সঙ্গে আলোচনায় বসার জন্য নজিরবিহীন চাপের মুখে রয়েছে। জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারিকে দু দফায় মিয়ানমারে ঢুকতে দিলেও সু চির সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নেয়নি জান্তা সরকার।
গণবিােভে সামরিক জান্তার দমনপীড়নের পর জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি দুবার মিয়ানমারে গেছেন। কিন্তু ডিসেম্বর মাসে তার তৃতীয়দফা ভিসার আবেদন প্রত্যাখ্যান করে মিয়ানমার জান্তা।
দেশটির জান্তা সরকারের সঙ্গে বিরোধী দলীয় নেত্রী সু চির সংলাপ শুরুর মধ্য দিয়ে রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং সেখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর চেষ্টা চালাচ্ছিলেন গাম্বারি।
বৌদ্ধ ভিুদের নেতৃত্বে গত বছরের ওই গণবিােভে কমপে ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সরকারি হিসেবে এক জাপানি আলোকচিত্রীসহ মাত্র ১১ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পশ্চিমা দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে।
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীকে পরিণত হওয়া অং সান সু চি- কে তার সংগ্রামের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। আপোসহীন এই নেত্রী গত ১৮ বছরের মধ্যে প্রায় ১২ বছরই কারাগারে কিংবা গৃহবন্দি হিসেবে কাটান।
১৯৯০ সালের সাধারণ নির্বাচনে সুচির নেতৃত্বাধীন এনএলডি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলেও তাকে সরকার গঠন করতে দেয়নি সামরিক বাহিনী। ১৯৬২ সাল থেকে একের পর এক সামরিক জান্তা এসে এ দীর্ঘ সময় ধরে দেশটির শাসনমতা সেনাবাহিনীর হাতে কুগিত করে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪২০ ঘ.
bdnews24