২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলটিটিই বাঙ্কার দখল, ২২ গেরিলা হত্যার দাবি শ্রীলংকার

শ্রীলংকার উত্তরাঞ্চলে এলটিটিই গেরিলাদের হটিয়ে দিয়ে মঙ্গলবার তাদের ১৬টি বাঙ্কার দখল করে নেওয়াসহ ২২ জন তামিল গেরিলাকে হত্যার দাবি করেছে সেনারা। সোমবারের সংঘর্ষে ২৮ গেরিলা হত্যা ও ২ সেনা নিহত হওয়ার খবর জানানোর পরপরই আরও ২২ গেরিলা হত্যার এ দাবি জানালো সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

কলম্বো, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলে এলটিটিই গেরিলাদের হটিয়ে দিয়ে মঙ্গলবার তাদের ১৬টি বাঙ্কার দখল করে নেওয়াসহ ২২ জন তামিল গেরিলাকে হত্যার দাবি করেছে সেনারা। সোমবারের সংঘর্ষে ২৮ গেরিলা হত্যা ও ২ সেনা নিহত হওয়ার খবর জানানোর পরপরই আরও ২২ গেরিলা হত্যার এ দাবি জানালো সেনাবাহিনী। ১৬ জানুয়ারি 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) এর সঙ্গে সরকারের অস্ত্রবিরতি আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েকশ গেরিলাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সেনারা। নাম প্রকাশ না করে এক সেনা কর্মকর্তা মঙ্গলবার জানান, "মান্নার জেলার ভিয়াত্তানকুলাম এবং পাল্লিকুল্লাম এ এলটিটিই'র ১৬ টি বাঙ্কার দখল করে নিয়েছে সেনারা। সেখানকার সংঘর্ষে কমপে ২২ গেরিলাকে হত্যার কথা নিশ্চিত করেছেন স্থল সেনারা।" এর আগে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা জানান, "জাফনা, ভানুনিয়া, মান্নার এবং ভেলিউয়াতে সংঘর্ষ হয়েছে। এতে ২৮ সন্ত্রাসী এবং ২ সেনা মারা গেছে।" এলটিটিই'র প থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য এলটিটিই সমর্থক ওয়েব সাইট 'তামিলনেট ডটকম' জানিয়েছে, মঙ্গলবার মান্নারে একটি স্কুলবাস ল্য করে চালানো হামলায় কমপে ৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং আরও ৩৫ জন আহত হয়েছে। সেনাবাহিনী ওই হামলা চালায় বলেও দাবি করেছে ওয়েবসাইটটি। কিন্তু সেনারা ওই দাবি নাকচ করে দিয়েছে। শ্রীলংকায় তামিল গেরিলা অধ্যুষিত অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ল্েয তামিল গেরিলাদের সশস্ত্র সংগ্রামে ১৯৮৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৫ ঘ.