২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচান্দাকে প্রেসিডেন্ট বানাতে চায় নেপালের মাওবাদীরা

আগামী নির্বাচনের পর দলীয় প্রধান প্রাচান্দাকে দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় নেপালের মাওবাদীরা। একজন শীর্ষ মাওবাদী নেতা শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

কাঠমান্ডু, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী নির্বাচনের পর দলীয় প্রধান প্রাচান্দাকে দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় নেপালের মাওবাদীরা। একজন শীর্ষ মাওবাদী নেতা শুক্রবার একথা জানিয়েছেন। আগামী ১০ এপ্রিল নেপালে সাধারণ নির্বাচন হওয়ার কথা আছে। ওই নির্বাচনের মাধ্যমে গঠিত মন্ত্রীপরিষদ দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করবে এবং দেশকে প্রজাতন্ত্র ঘোষণা করবে বলে সরকার ও মাওবাদীরা ইতিমধ্যে ঐক্যমত্যে পৌঁছেছে। এর ফলে নেপালে ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান হবে। তবে মাওবাদী নেতা দেব গুরাং শুক্রবার বলেন, "শুধু সংবিধান প্রণয়ন করেই মন্ত্রীপরিষদের কাজ শেষ হবে না। ভবিষ্যত সরকার ও প্রেসিডেন্টের ব্যপারেও তাদের সিদ্ধান্ত নিতে হতে পারে বলে আশা করা হচেছ।" তিনি বলেন, "দেশের প্রেসিডেন্ট কে হবেন- এ প্রশ্ন তখন উঠবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলের প্রধান কমরেড প্রাচান্দাকে প্রেসিডেন্ট করতে আমরা প্রচারণা চালাব।" তবে বিশ্লেষকরা মনে করছেন, আদিবাসী গ্র"পগুলোর বিরোধিতা ও আঞ্চলিক স্বায়ত্ত্বশাসনের দাবিতে বিদ্রোহীদের আন্দোলন ও সহিংসতার ফলে নির্বাচন সঠিক সময়ে হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে দু'দফায় নির্বাচন পেছানো হয়েছে। গত বছর থেকে এ পর্যন্ত সহিংসতায় অনেক মানুষ মারা গেছে এবং এর ফলে মাওবাদীদের সঙ্গে সরকারে শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়েও সংশয়ের সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৪ ঘ.