বৈরুত, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার সকালে এক গাড়িবোমা বিস্ফোরণে পুলিশের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মাকর্তাসহ ছয় জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ প্রধান আশরাফ রাফি জানিয়েছেন, কাজে যাওয়ার সময় গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ক্যাপ্টেন উইসাম ইদ। তার এক দেহরক্ষীও এতে নিহত হয়।
ক্যাপ্টেন ইদ পুলিশের একটি গোয়েন্দা শাখায় কাজ করতেন। এই গোয়েন্দা শাখাটির সঙ্গে সিরিয়াবিরোধী জোট নেতা শাদ আল-হারিরির যোগাযোগ আছে বলে মনে করা হয়।
বিস্ফোরণস্থলে পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, "সা
bdnews24