২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি পদত্যাগ করেছেন

ইতালির সিনেটে অনাস্থা ভোটে হেরে গিয়ে বৃহস্পতিবার রাতে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। সংকট সমাধানে রাজনৈতিক নেতাদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসবেন ইতালির প্রেসিডেন্ট গিওর্গিও নাপোলিতানো। পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত প্রদিকে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করতে বলেছেন প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

রোম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইতালির সিনেটে অনাস্থা ভোটে হেরে গিয়ে বৃহস্পতিবার রাতে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। সংকট সমাধানে রাজনৈতিক নেতাদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসবেন ইতালির প্রেসিডেন্ট গিওর্গিও নাপোলিতানো। পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত প্রদিকে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করতে বলেছেন প্রেসিডেন্ট। ইতালির সংবিধান অনযায়ী, সংকট সমাধানে রাজনৈতিক ও পার্লামেন্টের নেতা এবং সাবেক রাষ্ট্র প্রধানদের সঙ্গে আলোচনায় বসতে হবে প্রেসিডেন্টকে। এদিকে জনমত জরিপে এগিয়ে থাকা ডানপন্থী বিরোধী দল চাইছে দ্রুত মধ্যবর্তী নির্বাচন দেওয়া হোক। আগামী দু মাসের মধ্যে মধ্যবর্তী নির্বাচন হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের প্রধান সিলভিও বর্লুসকোনি বলেন, "সিনেটে ভোটের ফলাফল ইতালীয়দের জন্য স্বস্তি বয়ে এনেছে। দেশ একটি দক্ষ সরকার চায়। রাষ্ট্রপ্রধানের কাছে দ্রুত একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি।" সিলভিও ২০০৬ এর নির্বাচনে প্রোদির কাছে হেরে যান। তবে রাষ্ট্রপতি নাপোলিতানো এ মুহূর্তে একটি মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী নন। সেক্ষেত্রে তার কাছে অপর সমাধানটি হলো একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা। ওই সরকারের কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচনী আইনগুলো পরিবর্তন করা। প্রোদির ডেমোক্রেটিক পার্টি ও কিছু বিরোধী দল নির্বাচনী আইন সংস্কারের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও অনেক ছোট দল ভয় পাচ্ছে আইন সংস্কারের ফলে ভবিষ্যতে জোট সরকার তৈরির সময় তাদের গুরুত্ব কমে যাবে। এমআইবি ইউনিক্রেডিট এর অর্থনীতিবিদ মার্কো ভালি বলেন, "পরিস্থিতি খুব খারাপ নয়, সব কিছু নির্ভর করছে প্রোদির পর ক্ষমতায় কে আসছেন তার ওপর। বাজার অনিশ্চয়তা পছন্দ করে না, তবে পরবর্তী সরকার শক্তভাবে হাল ধরতে পারলে বিষয়টি ইতিবাচক হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এজে/১৬০১ ঘ.