২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় ৩৯ এলটিটিই গেরিলাকে হত্যার দাবি সেনাবাহিনীর

শ্রীলংকার যুদ্ধবিমান শুক্রবার তামিল টাইগার গেরিলাদের উত্তরাঞ্চলের একটি ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে। এছাড়া সেনাাহিনীর সঙ্গে সংঘর্ষে শুক্রবার নয় বিদ্রোহী নিহত হয়েছে। একই এলাকায় আগের দিন শ্রীলংকার স্থলবাহিনী অভিযান চালিয়ে ৩০ গেরিলাকে হত্যা করে। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

কলোম্বো,জানুয়ারি ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার যুদ্ধবিমান শুক্রবার তামিল টাইগার গেরিলাদের উত্তরাঞ্চলের একটি ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে। এছাড়া সেনাাহিনীর সঙ্গে সংঘর্ষে শুক্রবার নয় বিদ্রোহী নিহত হয়েছে। একই এলাকায় আগের দিন শ্রীলংকার স্থলবাহিনী অভিযান চালিয়ে ৩০ গেরিলাকে হত্যা করে। সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবাহিনী জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় মানার জেলায় শুক্রবার অভিযান চালিয়ে বিদ্রোহীদের সাতটি বাঙ্কার গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সংঘর্ষে নয় বিদ্রোহী নিহত হয়। আহত হয় আরও ১২ গেরিলা। শ্রীলংকার 'লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম' (এলটিটিই) এর সঙ্গে ছয় বছরের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে এলটিটিই গেরিলাদের ঘাঁটিতে বিমান বাহিনী শুক্রবার বোমাবর্ষণ করে। বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার এন্ড্রিউ উইজেসুরিয়া জানান, কিলিনোচ্চির সেলভানগরের এলটিটিইর পরিবহন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি আরও জানান, হামলা সফল হয়েছে বলে পাইলটরা জানিয়েছেন। এ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে তামিল গেরিলাদের কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার উত্তরের জেলা পোলোন্নারুয়ায় তিন সেনা নিহত এবং আরও ছয় জন আহত হয়েছে বলে জানিয়েছে গেরিলাপন্থি একটি ওয়েব সাইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৫১৬ ঘ.