২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নারীদের জন্য কারাগার

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশের প্রথম নারীদের কারাগারে বৃহস্পতিবার থেকে কয়েদি পাঠানো শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ রকম আরও ১৫টি কারাগার স্থাপন করা হবে। ইতালি সরকারের সহযোগিতায় কাবুলের উপকণ্ঠে স্থাপিত এই কারাগারে মোট ৩৩০ জন কয়েদি রাখা যাবে। আবাসিক এলাকার কাছাকাছি এই কারাগারটিতে আসবাবপত্র, সেলাই মেশিন ও রান্নাঘর আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

কাবুল, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশের প্রথম নারীদের কারাগারে বৃহস্পতিবার থেকে কয়েদি পাঠানো শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ রকম আরও ১৫টি কারাগার স্থাপন করা হবে। ইতালি সরকারের সহযোগিতায় কাবুলের উপকণ্ঠে স্থাপিত এই কারাগারে মোট ৩৩০ জন কয়েদি রাখা যাবে। আবাসিক এলাকার কাছাকাছি এই কারাগারটিতে আসবাবপত্র, সেলাই মেশিন ও রান্নাঘর আছে। কারাপ্রধান আব্দুল সালাম ইসমত জানিয়েছেন, আফগানিস্তানের বিভিন্ন কারাগারে ২৭৫ জন নারী কয়েদি আছে। সেখানে তাদের সঙ্গে আছে তাদের ১৭৫ জন শিশু। তিনি বলেন, "কাবুলের পূর্বাঞ্চলে প্রধান কারাগার থেকে এখন ৯৬ জন নারী কয়েদিকে নতুন কারাগারে আনা হচ্ছে।" তিনি আরও বরেল, "ভবিষ্যতে দেশের অন্যান্ন অংশে এ ধরনের আরও ১৫টি কারাগার স্থাপনের পরিকল্পনা আমাদের আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১০ ঘ.