নাইরোবি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার ২৭ ডিসেম্বরের বির্তর্কিত নির্বাচন নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। একইদিন মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ) কেনিয়ার 'রিফট ভ্যালি'তে জাতিগত সহিংসতার জন্য বিরোধীদলীয় নেতাদের দায়ী করেছে। কিবাকি সরকারও সহিংতার জন্য বিরোধীদলীয় নেতাদের দায়ী করে আসছে।
বৃহস্পতিবার রাজধানী নাইরোবিতে অবস্থিত কিবাকির রাষ্ট্রীয় বাসভবনে কফি আনান তার সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেন। তবে সে আলোচনা সফল হয়েছে কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কিবাকির সঙ্গে বৈঠকের আগে কফি আনান কেনিয়ায় নিযুক্ত আফ্রিকার দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেন।
আলোচনার পর কেনিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ইসাইয়া কাবিরা বলেন, "প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে।"
কিবাকির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবারই কফি আনান কেনিয়া সরকারের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে বুধবার রাতে কফি আনান কেনিয়ার প্রধান বিরোধী দল 'অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট' (ওডিএম) এর প্রধান রাইলা ওদিঙ্গা এবং বিরোধীদলীয় অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতারা কফি আনানের অনুরোধে বৃহস্পতিবারের পরিকল্পিত বিক্ষোভ না করতে রাজি হয়।
ওডিএম অভিযোগ করে আসছে, বিতর্কিত ওই নির্বাচনের মাধ্যমে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ বৃহস্পতিবার বলেছে, তাদের কাছে "প্রমাণ আছে যে ওডিএম এর রাজনীতিক এবং স্থানীয় নেতারা নির্বাচনপরবর্তী সহিংসতা সক্রিয়ভাবে উস্কে দিয়েছিলেন।"
এ বিষয়ে এইচআইরডব্লিউ'র জর্জেট গ্যাগনন বলেন, " কেনিয়ার জালিয়াতিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ করার অধিকার বিরোধী নেতাদের রয়েছে। তবে তারা বিষয়টিকে আদিবাসী স
bdnews24