২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকূলতার মুখেও টিকে থাকায় আস্থাশীল ইরান

ইরান মনে করে যুক্তরাষ্ট্রের হামলা এড়াতে তারা যথেষ্ট পদক্ষেপই নিয়েছে। আর তৃতীয় দফা অবরোধ আরোপ হলেও পেট্রোডলার দিয়ে তারা টিকে থাকতে সক্ষম হবে-- ইরানি রাজনীতিক ও বিশ্লেষকরা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিমত প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

তেহরান, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরান মনে করে যুক্তরাষ্ট্রের হামলা এড়াতে তারা যথেষ্ট পদক্ষেপই নিয়েছে। আর তৃতীয় দফা অবরোধ আরোপ হলেও পেট্রোডলার দিয়ে তারা টিকে থাকতে সক্ষম হবে-- ইরানি রাজনীতিক ও বিশ্লেষকরা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিমত প্রকাশ করেছেন। ইরান পরমাণু কর্মসূচি বন্ধে ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে মঙ্গলবার বার্লিনে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ এবং জার্মানি ইরানের বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞা প্রস্তাবনার খসড়া তৈরিতে একমত হয়। তাদের ওই ঐকমত্যের পর ইরানি নেতারা বলেছেন, জাতিসংঘ তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না। প্রসঙ্গত, ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্য ও জ্বালানি উৎপাদনের লক্ষ্যে পরিচালিত। অন্যদিকে, পশ্চিমারা অভিযোগ করে আসছে, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের তৃতীয় দফা অবরোধ নিয়ে নতুন প্রস্তাবনার খসড়ায় যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে তা মার্কিন কর্তাদের দাবির কাছে অনেকটাই দূর্বল। ধারণা করা হচ্ছে, তেহরান ২০০৩ সালে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করেছে