নিউইয়র্ক, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্যের ছয় তেল রফতানিকারক দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনের তেলের আয় আগামী ১৪ বছর্ েতিনগুণ বাড়বে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
'ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট' এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, তেলের মূল্য ব্যারেল প্রতি ৭০ মার্কিন ডলার থাকলে 'গাল্ফ কো-অপারেশন কাউন্সিল' (জিসিসি) এর ছয়টি দেশ আগামী ১৪ বছরে ৬ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার রপ্তানি রাজস্ব অর্জন করবে। আর তা হলে আয়ের এ পরিমাণ দাঁড়াবে গত ১৪ বছরের তিনগুণ।
প্রতিবেদনে বলা হয়েছে, তেলের মূল্য ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলার হলে ১৪ বছরে এ আয়ের পরিমাণ হবে প্রায় ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। আর অশোধিত তেলের মূল্য কমে ব্যারেল প্রতি ৫০ মার্কিন ডলার হলেও আয় দাঁড়াবে অন্তত ৪ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, এ বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে তেলের মূল্য সর্বকালের রেকর্ড ছাড়িয়ে ব্যারেল প্রতি একশ' মার্কিন ডলারের বেশি হয়। অবশ্য, বর্তমানে দাম কমে তা দাঁড়িয়েছে ব্যারেল প্রতি প্রায় ৮৮ মার্কিন ডলারে।
বিশ্লেষকদের মতে, চীন ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ক্রমবর্ধমান চাহিদা, শক্তিশালী বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরবরাহ এবং ইরান ইস্যু নিয়ে চলমান উদ্বেগের কারণে স
bdnews24