২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার সংগ্রহে ফিলিস্তিনিরা মিসরে ঢুকতে পারবে: মুবারক

খাবার সংগ্রহের জন্য ফিলিস্তিনিদের প্রবেশের অনুমতি দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। এ ব্যাপারে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি বুধবার জানিয়েছেন। তবে একইসঙ্গে গাজা সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি ফিলিস্তিন গ্র"পগুলোকে মতৈক্যে পেঁছানোর আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

কায়রো, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাবার সংগ্রহের জন্য ফিলিস্তিনিদের প্রবেশের অনুমতি দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। এ ব্যাপারে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি বুধবার জানিয়েছেন। তবে একইসঙ্গে গাজা সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি ফিলিস্তিন গ্র"পগুলোকে মতৈক্যে পেঁছানোর আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি অবরোধে চরম দুর্ভোগের শিকার হাজার হাজার ফিলিস্তিনি খাবার ও জ্বালানির সন্ধানে বুধবার মিসরে ঢুকে পড়ার পর প্রেসিডেন্ট মোবারক তাদের ব্যাপরে বুধবার এই মন্তব্য করলেন। গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার সীমান্ত প্রাচীর ভেঙে বুধবার ফিলিস্তিনিরা দলে দলে মিসরে প্রবেশ করে। ইসরায়েলি অবরোধের কারণে ফিলিস্তিনি গেরিলা দল হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার বাসিন্দারা কয়েকদিন ধরে খাবার ও জ্বালানি সঙ্কটে থাকার পর এ ঘটনা ঘটল। প্রেসিডেন্ট মুবারক বলেন, "ফিলিস্তিনিরা অস্ত্র ছাড়া আসলে তাদের মিসরে ঢুকতে দিতে আমি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছি। তবে তাদেরকে খাবার সংগ্রহ করে আবার ফিরে যেতে হবে।" একই সঙ্গে তিনি জানান, গাজা সমস্যার স্থায়ী সমাধানের জন্য ফিলিস্তিনের হামাস ও ফাতাহ দলকে মতৈক্যে পৌঁছতে হবে। বিরোধী এই দুই দলের মধ্যে সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে মিসর চেষ্টা করে যাচ্ছে। গত জুন থেকে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে। অন্যদিকে, পশ্চিম তীরের প্রশাসন চালাচ্ছে ফাতাহ। মুবারক বলেন, "আমরা যখন এক পক্ষের সঙ্গে আলোচনা করি তখন দেখি অন্য পক্ষ ক্ষুব্ধ হয়েছে। আবার পূর্ব শর্ত ছাড়াই আলোচনার আহ্বান জানালে অনেকেই তা মেনে নেয় না।" তিনি আরও বলেন, "তাদের মধ্যে অনেক সমস্য আছে, কিন্তু আমি তা বিস্তারিত বলতে চাই না।" গাজা অবরোধের প্রতিবাদে মিসর ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে চায় না বলে জানান মুবারক। কারণ, তাহলে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালানো সম্ভব হবে না। তিনি বলেন, এ ধরনের ব্যাপারে যে কাউকেই যুক্তিসঙ্গত আচরণ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৫ ঘ.