২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তি নিয়ে দ্বিমুখী লড়াইয়ে আব্বাস

শান্তি চ্ুিক্ত নিয়ে হামাস ও ইসরায়েল দু'পক্ষের সঙ্গেই লড়তে হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে। হামাস গেরিলাদের সামাল দেওয়ার পাশাপাশি আব্বাসকে ইসরায়েলের কঠোর অবস্থানও মোকাবেলা করে চলতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

রামাল্লাহ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি চ্ুিক্ত নিয়ে হামাস ও ইসরায়েল দু'পক্ষের সঙ্গেই লড়তে হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে। হামাস গেরিলাদের সামাল দেওয়ার পাশাপাশি আব্বাসকে ইসরায়েলের কঠোর অবস্থানও মোকাবেলা করে চলতে হচ্ছে। ফিলিস্তিনের এক সাবেক মধ্যস্থতাকারী হাসান আসফুর বলেন, "স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি চুক্তির জন্য আব্বাসকে একদিকে মোকাবেলা করতে হচ্ছে গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে। অন্যদিকে, ইসরায়েলের কাছ থেকে অধিকতর সুবিধা আদায়ের জন্য জবরদস্তি করতে হচ্ছে।" মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চাপে এ বছরের মধ্যেই একটি শান্তি চুক্তিতে পৌঁছতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন সরকার। বুশ চাইছেন ২০০৯ সালের জানুয়ারিতে তার ক্ষমতা শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে একটি শান্তিচুক্তি করে যেতে। দীর্ঘ সাত বছর পর গত সপ্তাহে শান্তি চুক্তির ব্যাপারে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আবার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। আব্বাস চাইছেন, একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির মাধ্যমে এ বছরের মধ্যেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলামার্ট শান্তি চুক্তির ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে না যেয়ে এমন একটি ব্যবস্থা চাইছেন যার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ, বিভিন্ন বিরোধপূর্ণ সমস্যার একে একে সমাধান হবে। কিন্তু শান্তি চুক্তি নিয়ে আব্বাসকে যেমন হামাসের বিরোধীতা মোকাবেলা করতে হচ্ছে ওলমার্টও তেমনি অভ্যন্তরীণ বিভিন্ন দিক দিয়ে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে আছেন। ২০০৫ সালে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে সরকারি কামিশন আগামী মাসে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর ওলমার্টের বিরুদ্ধে নতুন করে পদত্যাগের দাবি উঠতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.