২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজাবাসীরা পায়ে হেঁটেই চলতে পারে: ওলমার্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সোমবার বলেছেন, " সীমান্তে রকেট হামলা বন্ধ না হওয়া পর্যন্ত জ্বালানি সঙ্কটে জর্জরিত গাজাকে বিনা পেট্রোলেই চলতে হতে পারে। আর আমি যতদূর জানি, গাড়ির জন্য জ্বালানি না থাকায় গাজার অধিবাসীরা পায়ে হেঁটেই চলাচল করতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জেরুজালেম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সোমবার বলেছেন, " সীমান্তে রকেট হামলা বন্ধ না হওয়া পর্যন্ত জ্বালানি সঙ্কটে জর্জরিত গাজাকে বিনা পেট্রোলেই চলতে হতে পারে। আর আমি যতদূর জানি, গাড়ির জন্য জ্বালানি না থাকায় গাজার অধিবাসীরা পায়ে হেঁটেই চলাচল করতে পারে।" ওলমার্ট আরও বলেন, "গাজার সন্ত্রাসী শাসকগোষ্ঠী লোকজনকে শান্তিতে থাকতে দেয় না। সেকারণেই গাজার অধিবাসীদের গাড়ির জন্য জ্বালানি নেই। ফলে তারা পায়ে হেঁটেই যাতায়ত করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩০ঘ.