২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ায় প্রথমদফা ভোটে জাতীয়তাবাদীরা জয়ী

সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথমদফা ভোটে রোববার রাশিয়া সমর্থিত জাতীয়তাবাদী নেতা তোমিস্লাভ নিকোলিক পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট বরিস তাদিককে পরাস্ত করে সামনে এগিয়ে গেছেন। কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের ৩ ফেব্র"য়ারি দ্বিতীয়দফা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

বেলগ্রেড, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথমদফা ভোটে রোববার রাশিয়া সমর্থিত জাতীয়তাবাদী নেতা তোমিস্লাভ নিকোলিক পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট বরিস তাদিককে পরাস্ত করে সামনে এগিয়ে গেছেন। কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের ৩ ফেব্র"য়ারি দ্বিতীয়দফা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে হবে। প্রাথমিক ফলাফলে জাতীয়তাবাদী দলের নেতা নিকোলিক ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, পশ্চিমা সমর্থিত বর্তমান প্রেসিডেন্ট তাদিক পেয়েছেন ৩৫ দশমিক ৫ শতাংশ ভোট। মোট নয়জন প্রার্থী এ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে বাকীদের মধ্যে কেউই তেমন উল্লেখযোগ্য সমর্থন আদায়ে সফল হননি। সোমবার বিকালে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করার কথা। তবে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, তাতে ফলাফলের খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল প্রায় ৬১ শতাংশ। ২০০০ সালে স্লোবোদান মিলোসেভিচের পতনের পর এটাই সেখানকার কোনো নির্বাচনে সর্বোচ্চ ভোটদানের হার। কসোভোর স্বাধীনতার প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ এবং রাশিয়ার সঙ্গে দেশটির ভবিষ্যত সম্পর্কই এ নির্বাচনের মূল ইস্যু বিবেচিত হচ্ছে। নির্বাচনে ভোটদানের উচ্চ হারকে এসব ইস্যুতে সার্বিয়াবাসীর সচেতনতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট তাদিক ফেব্র"য়ারির ৩ তারিখের দ্বিতীয়দফা ভোটে সার্বিয়াবাসীকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নিকোলিক জয়ী হলে সার্বিয়া অন্ধকারে নিমজ্জিত হবে এবং দেশটির ইইউ সদস্যপদের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। অন্যদিকে, জাতীয়তাবাদী নেতা নিকোলিক বলেছেন,"সার্বিয়া আজ ইউরোপ এবং রাশিয়া উভয়ের পক্ষেই ভোট দিয়েছে।" তিনি বলেন, "এ মুহুর্তে রাশিয়ার দিকে পথটি অনেক বেশি খোলা, আর আমি নির্বাচিত হলে ইইউ'র পথও উন্মুক্ত করব।" তাদিক এবং নিকোলিক দু'জনেই কসোভোর স্বাধীনতার ঘোর বিরোধী। কিন্তু ইইউসহ অধিকাংশ পশ্চিমা দেশ জাতিসংঘের মধ্যস্থতায় কসোভোর স্বাধীনতার পক্ষে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, রাশিয়া গোঁড়া থেকেই কসোভোর স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। এ অবস্থায় প্রেসিডেন্ট তাদিক ইইউ'র সহযোগিতা গ্রহণ করার পর কিভাবে কসোভোর স্বাধীনতা ইস্যু মোকাবেলা করবেন তা নিয়ে সংশয় রয়েছে সার্বদের মধ্যে। অন্যদিকে, সাধারণ সার্বদের অনেকেই কসোভোর স্বাধীনতা না চাইলেও একইসঙ্গে তারা ইইউ'র সঙ্গে দূরত্ব কিংবা রুশপন্থী হিসেবে পরিচিতি কোনোটাই চান না। সোভিয়েত ইউনিয়নের বা রাশিয়ার সমাজতান্ত্রিক আমলে সার্বিয়ার সঙ্গে তাদের কোনো বিশেষ সম্পর্ক না থাকলেও সা