২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স সরকারকে শাস্তি দিতে ভোটারদেরকে আইএমএফ প্রধানের আহ্বান

ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে রোববার অযাচিত হস্তপে করেছেন আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রধান ডোমিনিক স্ট্রস-কান। ফ্রান্সের আসন্ন স্থানীয় নির্বাচনে ভোটারদের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

প্যারিস, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে রোববার অযাচিত হস্তপে করেছেন আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রধান ডোমিনিক স্ট্রস-কান। ফ্রান্সের আসন্ন স্থানীয় নির্বাচনে ভোটারদের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার প্যারিসে অনুষ্ঠিত স্যোশালিস্ট পার্টির এক সমাবেশে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হয়ে আইএমএফ প্রধান স্ট্রস-কান বলেন, "দলের অনেক কর্মীর মধ্যে আমিও একজন।" কনজারভেটিভ প্রতিপ সারকোজি এবং ইউরোপের অন্যান্য নেতার লবিংয়ের পর গত সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনভিত্তিক সংগঠন আইএমএফের প্রধান হিসাবে নিয়োগ পান ফ্রান্সের স্যোশালিস্ট পার্টির সাবেক অর্থমন্ত্রী স্ট্রস-কান। প্যারিসের সমাবেশে স্ট্রস-কান বলেন, "ফ্রান্সে মার্চ মাসের স্থানীয় নির্বাচনে সরকারের শাস্তি পাওয়া উচিত। সরকারের শাস্তি পাওয়া যথেষ্ট কারণ আছে।" বিরোধী স্যোশালিস্ট পার্টির অভিযোগ, সরকার জ্বালানি ক্রয় বাড়ানোর প্রতিশ্র"তি এড়িয়ে যাচ্ছে। সমাবেশে স্যোশালিস্ট পার্টির নেতাদের সঙ্গে বসতে অস্বীকৃতি জানান স্ট্রস-কান। এর পরিবর্তে তিনি সমাবেশে শ্রোতাদের মাঝে সাধারণ প্রতিনিধিদের মধ্যে আসন নেন। আন্তর্জাতিক কোনো সংস্থার প্রধান থাকাকালে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে তার এ হস্তেেপর বিষয়টি স্বাভাবিক ব্যাপার হিসাবে বিবেচিত হচ্ছে না। ওদিকে, বিশ্ব অর্থনীতি নিয়ে সোমবার সারকোজির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে স্ট্রস-কানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪২৫ ঘ.