২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের সহযোগিতা চাইলেন ব্রাউন

সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের কাছ থেকে বেশি মাত্রায় সহযোগিতা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। রোববার নতুন দিল্লি সফরকালে তিনি ভারতে সন্ত্রাসবাদ মোকাবেলায় আরও বেশি সহযোগিতার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

নয়াদিল্লি, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের কাছ থেকে বেশি মাত্রায় সহযোগিতা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। রোববার নতুন দিল্লি সফরকালে তিনি ভারতে সন্ত্রাসবাদ মোকাবেলায় আরও বেশি সহযোগিতার আহ্বান জানান। চীনে বাণিজ্য বিনিয়োগ ও জলবায়ুর ওপর দিপক্ষীয় আলোচনা শেষে রোববার ভারত সফরে যান ব্রাউন। সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন বন্ধ করতে গঠিত আন্তর্জাতিক সংস্থা, 'দ্য ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স'- এ ভারতের অর্ন্তভুক্তির ব্যাপারে তার ইচ্ছের কথা জানান ব্রাউন। এছাড়া, বিমানবন্দর ও সামুদ্রিক বন্দরগুলোতে অস্ত্র ও বোমাবহনকারীদের সনাক্ত করতে ভারতকে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহের ব্যাপারে সহযোগিতা করার আগ্রহও ব্যক্ত করেন তিনি। রোববার বিবিসিকে এক সাক্ষাৎকারে গর্ডন ব্রাউন বলেন, "সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ব্রিটেনের সহযোগিতা বাড়াতে হবে। শুধু পাকিস্তান বা চীন নয়, আমি চাই ভারতও এ ব্যাপারে আমাদের সাহায্য করুক।" তিনি বলেন, "এ জন্য ভারতের 'দ্য ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে যোগ দেওয়া উচিত।" এছাড়া 'চরমপন্থী আদর্শবাদের' বিপক্ষে প্রতিরোধ তৈরিরও আহ্বান জানান তিনি। দারিদ্র্য মোকাবেলায় ভারতের জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্র"তি নিয়ে আসেন ব্রাউন। তিনি জানান, উন্নয়ন সহায়তা হিসেবে স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে আগামী তিন বছরে ভারতকে ৮২৫ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এলকিউ/১৮২৯ঘ.