২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাঙ্গোলায় ১০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

অ্যাঙ্গোলার পার্বত্য অঞ্চলে শনিবার ১০ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আফ্রিকান দেশটির জাতীয় বিমান উড্ডয়ন সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

লিসবন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অ্যাঙ্গোলার পার্বত্য অঞ্চলে শনিবার ১০ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আফ্রিকান দেশটির জাতীয় বিমান উড্ডয়ন সংস্থা একথা জানিয়েছে। পার্বত্য অঞ্চলের হুয়াম্বো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানান, জাতীয় বিমান উড্ডয়ন সংস্থার প্রধান সেলসো রোজাস। পর্তুগালের লুসা বার্তা সংস্থাকে তিনি বলেন, সেখানে কেউ বেঁছে আছে বলে তিনি নিশ্চিত নন। বিধ্বস্ত বিমানটি একটি বেসরকারী বিমান সংস্থার বলেও তিনি জানিয়েছেন। বিধ্বস্ত বিমানটি গিরা গ্লোবো নামের একটি কোম্পানির ভাড়া করা বিমান বলে জানান তিনি। ওই কোম্পানিটি বিভিন্ন বিমান সংস্থার বিমান ভাড়া করে সেদেশে বিমান সেবা চালাতো। বিধ্বস্ত বিমানটি ছিল কিং এয়ারের বি-২০০ ফ্লাইট। গ্রিনিচ সময় সকাল ছয়টায় বিমানটি লুয়ান্ডা বিমান বন্দর থেকে রওনা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২১১৫ ঘ.