বৈরুত, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবাননের হিযবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন ২০০৬ সালের যুদ্ধের সময় সীমান্ত থেকে আটক দুই ইসরায়েলি সেনার অঙ্গপ্রত্যঙ্গ রেখে দিয়েছে তার গেরিলা গ্র"প। আশুরা উপলক্ষ্যে রাজধানী বৈরুতে আয়োজিত বিশাল সমাবেশে শনিবার তিনি একথা বলেন।
লেবাননের সার্বভৌমত্বে আঘাত হানলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলেও ইসরায়েলকে হুঁশিয়ার করে দেন নাসরুল্লাহ।
গত কয়েকমাসের মধ্যে আশুরার এ সমাবেশেই প্রথম প্রকাশ্যে জনগণের সামনে আসেন নাসরুল্লাহ। অবশ্য তিনি খোলা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেননি। একটি বিশাল ভিডিও স্ক্রিনের মাধ্যমে এ হিযবুল্লাহ নেতার ভাষণ সরাসরি স
bdnews24