জাকার্তা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক সুহার্তোর বিচারের দাবিতে শনিবার রাজধানী জাকার্তায় বিক্ষোভ হয়েছে। জাকার্তার যে হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে সুহার্তোর চিকিৎসা চলছে তার সামনেই প্রায় একশ' ছাত্র-ছাত্রী ও মানবাধিকার কর্মী এ বিক্ষোভ করে। এ সময় তাদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।
ওদিকে, সুহার্তোর চিকিৎসক শনিবার জানিয়েছেন, সাবেক এ স্বৈরশাসকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সুহার্তোর বয়স এখন ৮৬ বছর।
১৯৬৫ সালে এক সেনাঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্টক্ষমতায় আসেন জেনারেল সুহার্তো। ৩২ বছর ধরে শক্ত হাতে ইন্দোনেশিয়ার শাসন ক্ষমতা আঁকড়ে থাকা সুহার্তো ১৯৯৮ সালে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন।
কিন্তু শাসনকালে তিনি যেসব দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন করেছেন সেসব বিষয়ে তাকে কখনোই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।
শনিবার প্রায় একশ' ছাত্র-ছাত্রী ও মানবাধিকার কর্মী তার বিচারের দাবিতে জাকার্তার পার্তামিনা হাসপাতালের সামনে বিক্ষোভ করে। সুহার্তো গত দুই সপ্তাহ ধরে এখানে চিকিৎসাধীন রয়েছেন। তারা হাসপাতালটির ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এরপর হাসপাতালের নিরপত্তা রক্ষাকারী ওইসব পুলিশের সঙ্গে যোগ দেয় দাঙ্গা পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ বিক্ষোভকারীদের মারপিট করেছে এবং একজন ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
এর আগে একই দিন সকালে সুহার্তোর চিকিৎসকরা জানান, তার অবস্থার উন্নতি হয়েছে এবং কয়েক দিনের মধ্যে তিনি বাড়ি ফিরে যেতে পারবেন বলে তারা আশা করছেন।
এ বিষয়ে সুহার্তোর চিকিৎসা দলের প্রধান মারদজো সোয়েবিয়ানদোনো সাংবাদিকদের বলেন, "হ্যাঁ, আমরা আশাবাদী।"
সুহার্তোকে বাড়িতে নিয়ে চিকিৎসা করানো সম্ভব কিনা
bdnews24