২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েবে নিরাপদ যোগাযোগ স্থাপনে 'জিহাদি সফটওয়্যার'

ওয়েবসাইটে নিরাপদ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিশ্বব্যাপী 'ইসলামী আন্দোলনের' কর্মীদের জন্য একটি বিশেষ 'এনক্রিপশন সফটওয়্যার' ইন্টারনেটে ছাড়া হয়েছে। আল কায়েদা সমর্থক জঙ্গিদের বহুল ব্যবহৃত একটি ওয়েবসাইটে শুক্রবার "দ্য মুজাহিদীন সিক্রেটস টু" নামের ওই সফটওয়্যারটি ছাড়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

দুবাই, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়েবসাইটে নিরাপদ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিশ্বব্যাপী 'ইসলামী আন্দোলনের' কর্মীদের জন্য একটি বিশেষ 'এনক্রিপশন সফটওয়্যার' ইন্টারনেটে ছাড়া হয়েছে। আল কায়েদা সমর্থক জঙ্গিদের বহুল ব্যবহৃত একটি ওয়েবসাইটে শুক্রবার "দ্য মুজাহিদীন সিক্রেটস টু" নামের ওই সফটওয়্যারটি ছাড়া হয়। সফটওয়্যারটির উদ্ভাবকরা বলেছেন, "এনকোডিংয়ের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ যোগাযোগের জন্য প্রথম ইসলামী সফটওয়্যার প্রোগ্রাম এটা।" 'ইখলাস ডট ওআরজি' নামের ওয়েবসাইটটি ওই সফটওয়্যারটি ছেড়েছে। এর আগে ২০০৭ সালের প্রথম দিকে 'দ্য মুজাহিদীন সিক্রেটস' নামে সফটওয়্যারটির প্রথম সংস্করণ প্রকাশ করা হয়েছিল। তবে 'ইখলাস ডট ওআরজি' সাইটটিতে পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করা যায় না বিধায় যে কেউ চাইলেই তা ডাউনলোড করতে পারবে না। ওয়েবসাইটটি জানায়, "সফটওয়্যারটির এই বিশেষ সংস্করণটি তৈরী এবং বিতরণ করছে ইখলাস ডট ওআরজি। সাধারণভাবে বিশ্বব্যাপী জিহাদি কার্যক্রম এবং বিশেষত ইরাকের মুজাহিদদের কাজে সহায়তা করতে এটা করা হয়েছে।" মুজাহিদীন সিক্রেটস সফটওয়্যারটি আরবি ভাষায় তৈরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৭০২ ঘ.