ইসলামাবাদ,জানুয়ারি ১৮ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এ সপ্তাহ শেষে ইউরোপের চারটি দেশ সফরে বেরোচ্ছেন। নিজের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ই তার এ সফরের লক্ষ্য। কিন্তু সফরকালে মুশাররফ তার শাসনক্ষমতা নিয়ে ইউরোপীয়দের কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে।
মুশাররফ এমন সময় এ সফরে যাচ্ছেন যখন দেশে তার জনপ্রিয়তা হ্্রাস পেয়েছে, দেশ জঙ্গি হামলায় বিধ্বস্ত, ১৮ই ফেব্র"য়ারির সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেসামরিক শাসনব্যবস্থায় উত্তোরণের অপেক্ষায় আছে ।
"এ পরিস্থিতিতে পাকিস্তানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়টি নিয়ে মুশাররফকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি সম্ভবত অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরই নিশ্চয়তা দেবেন।" পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূত নাজমুদ্দিন শেখ একথা বলেছেন।
শেখ বলেন, " গণমাধ্যমের ওপর কড়াকড়ি, বিচারক ও বিরোধী আইনজীবীদের আটক রাখা এবং আফগান সীমান্তে জঙ্গি অভিযানে হিমশিম খাওয়ার বিষয়টি নিয়ে মুশাররফ আরও কয়েকটি কঠিন প্রশ্নের মুখে পড়তে পারেন।"
কিন্তু এতসব প্রশ্ন এবং পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে সংশয়ে থাকার পরও ইউরোপীয়রা মুশাররফকে সমর্থনই দেবেন বলে মনে করছেন শেখ। কারণ, তিনি বলেন, "সত্য কথা বলতে, ঠিক এ মুহূর্তে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তাদের কাছে পাকিস্তানের কোনো বিকল্প নেই।"
আরেক সাবেক পাক পররাষ্ট্র সচিব তানভির আহমেদ খানও আশা প্রকাশ করে বলেন, মুশাররফ ইউরোপীয়দের তার অনুকূলে আনতে পারবেন। তিনি ইউরোপীয় নেতাদের একথাই বোঝানোর চেষ্টা করবেন যে, তার শাসনেই পাকিস্তানে স্থিতিশীলতার স
bdnews24