ওয়াশিংটন,জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /রয়টার্স ) --- টেলিফোনে বোমা হামলার হুমকির মুখে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের সমস্ত কার্যালয়। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিশ্বব্যাংক। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদরদপ্তরের কর্মচারীদের শুক্রবার বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
হুমকি কতটা ভয়াবহ তা খতিয়ে দেখতে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে বিশ্বব্যাংকের নিরাপত্তাকর্মীরা।
পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্যাংক পরিচালনা পরিষদ শুক্রবার ওয়াশিংটনে তাদের সব অফিস বিল্ডিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ।
ওয়াশিংটনের শহরতলীতে বিশ্বব্যাংকের অন্ততপক্ষে ৭ টি ভবনে প্রায় ৮,০০০ কর্মী রয়েছে। হোয়াইট হাউজ থেকে এক ব্লক দূরেই বিশ্ব ব্যাংকের অবস্থান। বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানায়, ব্যাংক শুক্রবার খোলা থাকবে। কিন্তু কর্মচারীদের আসতে হবে না ।
এর আগে ২০০৪ সালের আগস্টেও নিউ ইর্য়ক স্টক এক্সচেঞ্জ, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্্রা তহবিলে স
bdnews24