২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের ভাষা বুঝতে নতুন সফটওয়্যার!

হাঙ্গেরীর বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে এখন আংশিক ভাবে কুকুরের ডাক, হুঙ্কারের অর্থের পার্থক্য নির্ণয় করা যাবে। সফটওয়্যারটি হাঙ্গেরীর মাডী প্রজাতির ১৪টি কুকুরের মধ্যে আবেগীয় প্রতিক্রিয়ার ভিন্নতা লক্ষ্য করেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 08:20 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

লন্ডন, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - হাঙ্গেরীর বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে এখন আংশিক ভাবে কুকুরের ডাক, হুঙ্কারের অর্থের পার্থক্য নির্ণয় করা যাবে। সফটওয়্যারটি হাঙ্গেরীর মাডী প্রজাতির ১৪টি কুকুরের মধ্যে আবেগীয় প্রতিক্রিয়ার ভিন্নতা লক্ষ্য করেছে । কুকুরের ৬,০০০ ডাক বিশ্লেষণ করে তারা বলছেন যে,বিভিন্ন সময়ে কুকুরের ডাকের মধ্যে পার্থক্য রয়েছে । যখন একটা কুকুর অন্য একটা কুকুরের সাথে মারমারি করে বা খেলা করে, কোন অপরিচিত ব্যক্তিকে দেখে, বাইরে যেতে চায় তখন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করে। এই প্রযুক্তি মানুষের চেয়ে অনেক বেশি কার্যকর ভাবে কুকুরের আবেগ নির্ণয় করতে পারবে। মানুষ যেখানে ৪০ শতাংশ নির্ণয় করতে পারে সেখানে এই প্রযুক্তির মাধ্যমে কুকুরের আবেগীয় অবস্থা ৪৩ শতাংশ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব । এই গবেষণার প্রধান বুদাপেস্টের 'এটভোস' বিশ্ববিদ্যালয়ের সাবা মোলনার বিবিসি কে এক সাক্ষাৎকারে বলেছেন, এই সফটওয়্যার আরও উন্নত করা যাবে এবং এর সাহায্যে মানবিক যোগাযোগ বিশ্লেষণ করা যাবে। তিনি বলেন, আমরা প্রমাণ করেছি যে, কুকুরের ডাকের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু কোন প্রজাতির কুকুরের মধ্যে কি ধরনের আবেগীয় অবস্থা এবং বৈশিষ্ট্য রয়েছে তা নির্ণয় করতে এখনও অনেক কাজ বাকী। তিনি আরো বলেন, ভবিষ্যতে আমরা এই সফটওয়্যার ব্যবহার করে যেকোন ধরনের কন্ঠ ও সংকেতের শ্রেণী বিন্যাস করতে পারব। তার বিশ্বাস, এই সফটওয়্যারের পরবর্তী সংস্করণ কুকুরের মালিক এবং প্রশিক্ষকদের কুকুরের স্বাস্থ্যের ভালো-মন্দ সনাক্ত করতে সহায়ক হবে । সাবা মোলনার সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, এই সফটওয়্যারের বাণিজ্যিক ব্যবহার কুকুরের সঙ্গে মানুষের যোগাযোগের একটি কৌশল হতে পারে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২৪৭ঘ.