গাজা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলাকে 'যুদ্ধ' হিসেবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেছেন ইসরায়েলি নাগরিকদের ওপর গাজার জঙ্গিদের চোরাগুপ্তা রকেট হামলা বন্ধ না হলে এ 'যুদ্ধ' চলতেই থাকবে। ওদিকে ওলমার্টের এ যুদ্ধ ঘোষণার দিনেই কয়েকদফা ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক মা ও শিশুসহ কমপক্ষে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার।
গাজায় এ সহিংসতা বৃদ্ধির ঘটনা গত সপ্তাহে নতুন করে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য সফরের মধ্য দিয়ে নতুন করে ওই আলোচনা শুরু হয়েছিল।
অবশ্য গাজার নিয়ন্ত্রণ হাতে থাকা ফিলিস্তিনি সংগঠন হামাস বরাবরই মার্কিন সমর্থিত এ উদ্যোগের বাইরে থেকে যাওয়ায় শান্তি আলোচনার সাফল্য নিয়ে সংশয় ছিল গোড়া থেকেই।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৪৫ ঘ.
bdnews24