২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভোট ডাকাতি ঠেকানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে আগামী মাসের নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য মার্কিন নীতিনির্ধারকদের উচিত প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে চাপ দেওয়া। তা নাহলে ওয়াশিংটনকে সন্ত্রাস বিরোধী প্রচারাভিযানের গুরুত্বপূর্ণ মিত্র দেশ পাকিস্তানের পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ার ঝুঁকি নিতে হবে। দণি এশিয়া বিশেষজ্ঞরা বুধবার মার্কিন কংগ্রেসকে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ওয়াশিংটন, জানুয়ারি, ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে আগামী মাসের নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য মার্কিন নীতিনির্ধারকদের উচিত প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে চাপ দেওয়া। তা নাহলে ওয়াশিংটনকে সন্ত্রাস বিরোধী প্রচারাভিযানের গুরুত্বপূর্ণ মিত্র দেশ পাকিস্তানের পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ার ঝুঁকি নিতে হবে। দণি এশিয়া বিশেষজ্ঞরা বুধবার মার্কিন কংগ্রেসকে একথা বলেছেন। শীর্ষস্থানীয় দণি এশিয়া বিশেষজ্ঞরা মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্যানেলে বলেন, "মুশাররফ গত বছরের শেষ দিকে যেসমস্ত বিধি-নিষেধ আরোপ করেছেন তাতে করে ১৮ ফেব্র"য়ারিতে পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় রয়েছে। কিন্তু পাকিস্তানে অবিলম্বে স্থিতিশীলতা ফেরাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।" মধ্যপ্রাচ্য ও দণি এশিয়া বিষয়ক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার মার্কিন প্রতিনিধি পরিষদের সাব-কমিটিতে একথা বলেন। যুক্তরাষ্ট্রের খুব শিগগিরিই পাকিস্তানে গণতান্ত্রিক উত্তরণের জন্য কাজে নামা দরকার। মুশাররফকে বাদ দিয়ে চলা কিংবা পাকিস্তানে সেনা সাহায্য বন্ধের মতো হঠকারী পদপে পারতপে যুক্তরাষ্ট্রের নেওয়া উচিত নয় উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, "বরং এর পরিবর্তে মুশাররফ যাতে নির্বাচনে জালিয়াতি করতে না পারেন সে ব্যবস্থা যুক্তরাষ্ট্রের করা উচিত।" মুশাররফ ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের মতা দখল করেন। এরপর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে মিত্র করে নেয়। গত বছর নভেম্বরে মুশাররফ জরুরি অবস্থা জারি করেন। গত মাসে তা তুলে নেওয়ার পরও পাকিস্তানে নাগরিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। ফেয়ার বলেন, যুক্তরাষ্ট্রের উচিত মুশাররফকে অপসারিত বিচারকদের পুনর্বহাল করার পাশাপাশি নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা উন্নয়ন এবং রাজনৈতিক দল ও গণমাধ্যমের ওপর থেকে বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া। কিন্তু এ সমস্ত পদপে আশা করা হচ্ছে-- এ মর্মে কংগ্রেস প্রকাশ্যে কিংবা গোপনে কোনো বিবৃতি না দেওয়া পর্যন্ত মুশাররফ তা করবেন এমন সম্ভাবনা নেই। আন্তর্জাতিক শান্তি বিশ্লেষক এশলে ট্যালিজ মার্কিন প্রতিনিধি পরিষদের প্যানেলে বলেন, "মুশাররফ চান নির্বাচনের ফলাফলে তার মতায় থাকার ভিত পাকাপোক্ত হোক। সেকারণে পাকিস্তানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব। কিন্তু পাকিস্তানে অস্থিরতা এড়াতে হলে জনগণের জন্য মঙ্গলজনক, গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৭ঘ.