২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তুষারপাতে শতাধিক লোকের মৃত্যু

আফগানিস্তানে প্রচণ্ড শীত ও তুষারপাতে গত সপ্তাহে শতাধিক মানুষ এবং ৩৫ হাজারেরও বেশি পশুর মৃত্যু হয়েছে। এক কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা গুলাম মোহাম্মাদ মোজাহিদ রয়টার্সকে জানিয়েছেন, তুষারপাতের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, "সর্বশেষ হিসাব অনুযায়ী একশ' এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

কাবুল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে প্রচণ্ড শীত ও তুষারপাতে গত সপ্তাহে শতাধিক মানুষ এবং ৩৫ হাজারেরও বেশি পশুর মৃত্যু হয়েছে। এক কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা গুলাম মোহাম্মাদ মোজাহিদ রয়টার্সকে জানিয়েছেন, তুষারপাতের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, "সর্বশেষ হিসাব অনুযায়ী একশ' এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।" তিনি জানান, শীত ও তুষারপাতের কবলে পড়া মানুষদের জন্য খাবার ও অন্যান্য সাহায্য পাঠাতে সরকারি ও বিদেশি সাহায্য সংস্থার কর্মকর্তারা বৈঠক করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের কয়েকটি স্থানে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার উদ্বিগ্ন। এ ধরনের বৈরি আবহাওয়ার মধ্যে শরণার্থীদের আপাতত দেশে ফেরানো বন্ধ রাখতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইবি/১৮১৫ ঘ.