মহাত্মা গান্ধীর দেহভস্ম বিসর্জন দেয়া হবে আরব সাগরে
অহিংস আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে তার দেহভস্মের অংশবিশেষ আরব সাগরে বিসর্জন দেওয়া হবে। ১৯৪৮ সালে এক হিন্দু উগ্রপন্থীর গুলিতে নিহত হওয়ার পর কয়েকটি ভস্মাধারে করে মহাত্মা গান্ধীর দেহভস্ম তার অনুসারীদের মধ্যে প্রদর্শনের জন্য ভারতের বিভিন্ন অংশে পাঠানো হয়।
