রিয়াদ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার শেষ বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য সফর বুধবার শেষ করছেন বুশ। এ সফরে বুশের এজেন্ডা ছিল ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করতে পশ্চিমা বিশ্বকে এটা বোঝানোর চেষ্টা করা যে, ইরান বিশ্ব শান্তির জন্য হুমকি এবং ক্রমবর্ধমান তেলের দামের রাশ টেনে ধরতে সৌদি আরবসহ অন্য আরব নেতাদের রাজি করানো।
প্রেসিডেন্ট হিসেবে ইসরায়েল-ফিলিস্তিনে প্রথম সফরে এসে বুশ দুপক্ষকেই শান্তি আলোচনা জোরদারের আহ্বান জানান। ইসরায়েলের দখল করা আরব ভূখণ্ড ফেরত দেওয়ার বিষয়টির দিকে নজর দিতে গিয়ে বুশ প্রথমবারের মতো 'ইসরায়েলি দখলদারিত্ব' শব্দটি ব্যবহার করেন।
অন্যদিকে, ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করলে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব উল্লেখ করে ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে সামনে আগানোর জন্যও আহ্বান জানান তিনি।
উভয়পক্ষের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট বুশ আবারও আশা প্রকাশ করেন যে ২০০৮ সালের মধ্যেই ইসরায়েল-ফিলিস্তিন দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শরু করা সম্ভব হবে। এ শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ সৌদি আরব সফর করে তাদের কাছ থেকেও সহায়তা জোরদারের প্রতিশ্র"তি চেয়েছেন তিনি।
শান্তি আলোচনার পরেই বুশের সফরের অন্যতম ইস্যু ছিল ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের পাশাপাশি স
bdnews24