২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানা চাইতেন না চার্লস রাজা হন

প্রিন্সেস ডায়ানা চাইতেন না তার স্বামী যুবরাজ চার্লস ব্রিটেনের পরবর্তী রাজা হন। ডায়ানার এক আইনজীবী মঙ্গলবার লন্ডনের আদালতকে একথা জানিয়েছেন। ১৯৯৭ সলে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল ফায়েদসহ ডায়ানা নিহত হন। আইনজীবী ম্যাগি রে ও সান্দ্রা ডেভিস মঙ্গলবার আদালতকে জানিয়েছেন, ডায়ানা ভয় পেতেন তাকে হত্যা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

লন্ডন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্সেস ডায়ানা চাইতেন না তার স্বামী যুবরাজ চার্লস ব্রিটেনের পরবর্তী রাজা হন। ডায়ানার এক আইনজীবী মঙ্গলবার লন্ডনের আদালতকে একথা জানিয়েছেন। ১৯৯৭ সলে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল ফায়েদসহ ডায়ানা নিহত হন। আইনজীবী ম্যাগি রে ও সান্দ্রা ডেভিস মঙ্গলবার আদালতকে জানিয়েছেন, ডায়ানা ভয় পেতেন তাকে হত্যা করা হবে। রে বলেন, "ডায়ানার ভয় ছিল তার জীবন হুমকির মুখে আছে। কিন্তু আমার তা মনে হত না।" উভয় আইনজীবী জানিয়েছেন, তারা নিজেরা অসম্ভব মনে করেলও ডায়ানার আশঙ্কার বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। ডায়ানাকে নিয়ে দুনিয়া জুড়ে গণমাধ্যম হুমড়ি খেয়ে পড়ত কিন্তু তার আইনজীবী জানিয়েছেন তার জীবনের ভিন্ন এক চিত্র। রে জানিয়েছেন, কেনসিংটন প্রাসাদে ডায়ানা একাকীত্বে ভুগতেন। সেখানে তিনি নিজেই খাবার গরম করে খেতেন। তিনি বলেন, "আমার মনে হতে ডায়ানা এক দুর্বিসহ জীবন যাপন করছেন। রাজ প্রাসাদে তিনি ছিলেন একেবারেই একা।" রে আরও জানান, "ডায়ানা চাইতেন স্বামী যুবরাজ চার্লস নয় তার ছেলে উইলিয়ামই হোক হাউস অব উইন্ডসরের পরবর্তী উত্তরাধিকারী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫০ ঘ.