করাচি, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরে সোমবার রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আখতার জামিন রয়টার্সকে বলেন, "বিস্ফোরণে ছয়জন নিহত ও ১২ থেকে ১৪ জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।" করাচি সিন্ধু প্রদেশের রাজধানী
সিন্ধুর পুলিশ প্রধান আজহার ফারুকি বিবিসিকে জানান, একটি ফলের গাড়ির নিচে বিস্ফোরক লুকানো ছিল। তবে এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩১১ ঘ.
bdnews24