২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় জাপানি দূত, সংঘর্ষ চলছেই

শ্রীলংকার লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সোমবার সন্দেহভাজন এলটিটিই গেরিলাদের রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন মারা গেছে। অন্যদিকে, সরকারি সেনারা গেরিলাদের একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। এদিকে, শ্রীলঙ্কার ভেঙ্গে পড়া শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটি সফর করছেন জাপানের বিশেষ শান্তি দূত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

কলম্বো, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সোমবার সন্দেহভাজন এলটিটিই গেরিলাদের রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন মারা গেছে। অন্যদিকে, সরকারি সেনারা গেরিলাদের একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। এদিকে, শ্রীলঙ্কার ভেঙ্গে পড়া শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটি সফর করছেন জাপানের বিশেষ শান্তি দূত। সেনাবাহিনী জানিয়েছে, ভাভুনিয়া জেলার ওই বোমা বিস্ফোরণে দুই সেনা ও এক বেসামরিক লোক নিহত এবং আরও চার জন আহত হয়। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা বলেন, সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে সেখানে যে হামলা হয়েছে নিশ্চিতভাবেই তা এলটিটিই চালিয়েছে। এলটিটিই'র ওই হামলার পরপরই এয়ার ফোর্স এর বিমান দিয়ে গেরিলা নিয়ন্ত্রিত মুল্লায়ত্তিভু জেলার গেরিলা ঘাঁটিতে বোমা হামলা চালানো হয়। তবে, এসব ঘটনা সম্পর্কে এলটিটিই'র কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্রীলংকায় এসব সংঘর্ষের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দেশটির ভঙ্গুর শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটি সফর করছেন জাপানের বিশেষ শান্তি দূত ইয়াসুশি আকাশি। সফরকালে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। শ্রীলংকা সরকার এ মাসের প্রথম দিকে এলটিটিই'র সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রথম কোনো বিদেশি দূত হিসাবে এ সফর করছেন আকাশি। যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দেওয়ার বিষয়টি আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কূটনীতিকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রীলংকার সবচেয়ে বড় দাতা দেশ জাপান দ্বীপ দেশটিতে তাদের কোটি কোটি ডলারের ত্রাণ কার্যক্রম স্থগিত করে দিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭২৩ ঘ.