২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ আদালত গঠন করছে ফিলিপাইন

পরিবেশ বিষয়ক মামলার জন্য 'পরিবেশ আদালত' গঠন করতে যাচ্ছে ফিলিপাইন। এর প্রাথমিক পদক্ষেপ হিসাবে ঝুলে থাকা পরিবেশ বিষয়ক মামলাগুলোর কাজ দ্রুততর এবং পরিবেশ আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনতে ফিলিপাইনের সুপ্রিম কোর্ট বিশেষ আদালতগুলোকে নির্দেশ দেবে। সোমবার সুপ্রিম কোর্টের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 08:47 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ম্যানিলা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরিবেশ বিষয়ক মামলার জন্য 'পরিবেশ আদালত' গঠন করতে যাচ্ছে ফিলিপাইন। এর প্রাথমিক পদক্ষেপ হিসাবে ঝুলে থাকা পরিবেশ বিষয়ক মামলাগুলোর কাজ দ্রুততর এবং পরিবেশ আইন লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনতে ফিলিপাইনের সুপ্রিম কোর্ট বিশেষ আদালতগুলোকে নির্দেশ দেবে। সোমবার সুপ্রিম কোর্টের এক মুখপাত্র একথা জানিয়েছেন। অবৈধ খনি পরিচালনা, বনাঞ্চলের গাছ কাটার কাজ এবং অতিরিক্ত মাছ ধরা ফিলিপাইনে গুরুতর সমস্যা হিসাবে দেখা দিয়েছে। কিন্তু পরিবেশ আইন লঙ্ঘনকারীদের খুব কম সংখ্যক লোক শাস্তি পাচ্ছে। এর অন্যতম কারণ, হয় তারা কর্মকর্তাদের অর্থ দিচ্ছেন নতুবা অতিরিক্ত কাজের চাপে পরিবেশ বিষয়ক মামলার পরিবর্তে বিচারকরা দেওয়ানি এবং অপরাধ সম্পর্কিত মামলাগুলোকে প্রাধান্য দিচ্ছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 'হেড অফ স্টাফ' জোসে মিধাস মারকুয়েজ বলেন, "আমরা এমন সিদ্ধান্ত নিতে চাই যাতে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে পরিবেশ বিষয়ক মামলাগুলো সত্যিই প্রাধান্য পাচ্ছে। এবং আমরা যেন পরিবেশ সংক্রান্ত এসব আইন যথাযথভাবে প্রয়োগ করতে সক্ষম হই।" তিনি বলেন, "মনে হচ্ছে লঙ্ঘনকারীদের অনেকেই পরিবেশ আইনকে সত্যিই আমলে নেয় না। কারণ, এসব আইন লঙ্ঘনের জন্য কেউই শাস্তি পায়নি। আমাদের কাছে যদি এমন সব মামলা থাকে যাতে পরিষ্কারভাবে আইন লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া যায় তবে এটি জণগণকে সচেতন করতে সহায়ক হবে।" পানি দূষণ, অস্বাস্থ্যকর পয়োঃনিষ্কাষণ ব্যবস্থা এবং বায়ু দূষণের কারণে ফিলিপাইনের প্রতি বছর আর্থিক ক্ষতি হয় ১৪ বিলিয়ন পেসো (সাড়ে তিনশ' মিলিয়ন ডলার)। বিশ্বব্যাংক পরিচালিত সা