ইয়ালা, থাইল্যান্ড, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে সোমবার সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের অতর্কিত হামলায় আট সেনা নিহত এবং অপর দুই সেনা আহত হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র একথা জানিয়েছেন।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আক্রা তিপ্রোচ বলেন, "প্রাথমিক খবর বলছে, শিক্ষকদের স্কুলে পৌঁছে দেওয়ার পর সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং এতে তাদের আটজন মারা যায়।"
নারাথিওয়াত প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
আক্রা বলেন, শিক্ষকদের নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর আরেকটি দলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয় এবং এতে দুই সেনা আহত হয়।
থাইল্যান্ডের সন্দেহভাজন মুসলিম জঙ্গিরা দক্ষিণাঞ্চলের তিনটি প্রদেশের মোবাইল ফোন নেটওয়ার্কেও বিঘ
bdnews24