২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মুখ খুললেন ডায়ানার প্রেমিক পাকিস্তানি ডাক্তার

প্রায় এক দশক পর অবশেষে মুখ খুললেন প্রিন্সেস ডায়ানার সাবেক প্রেমিক পাকিস্তানের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হাসনাত খান। তিনি স্বীকার করেছেন, ডায়ানার মৃত্যু তাকে এখনও যন্ত্রণা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

লন্ডন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় এক দশক পর অবশেষে মুখ খুললেন প্রিন্সেস ডায়ানার সাবেক প্রেমিক পাকিস্তানের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হাসনাত খান। তিনি স্বীকার করেছেন, ডায়ানার মৃত্যু তাকে এখনও যন্ত্রণা দেয়। গত রোববার ডাক্তার খান এক সাক্ষাৎকারে বলেন, "মাঝে মাঝে আমি বেদনায় আর্তনাদ করে উঠি। তখন আমার খুবই কষ্ট হয়। আমি ভুলে যেতে চাই কিন্তু স্মৃতি আমার পিছু ছাড়ে না।" ডাক্তার খানকে 'মি. ওয়ান্ডারফুল' বলেই ডাকতেন ডায়ানা। ডায়ানার মৃত্যু তদন্তে যে সমস্ত সাক্ষীরা লন্ডন আদালতে সাক্ষ্য দিচ্ছেন তারা জানিয়েছেন, মৃত্যুর আগে দোদির সঙ্গে প্রেম করার সময়ও ডায়ানা খানকে ভুলতে পারেননি। ১৯৯৭ সালে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল ফায়েদসহ ডায়ানা নিহত হন। ডায়ানার ঘনিষ্ঠ বন্ধু রোজা মঙ্কটন সাক্ষ্য দেওয়ার সময় জানিয়েছেন, ডায়ানা হাসনাত খানকে অনেক বেশি ভাল বাসতেন। আদালতে তিনি বলেন, "ডায়ানার আশা ছিল একদিন তাদের মিলন হবে। তিনি ডাক্তারকে বিয়ে করতে চাইতেন।" পাকিস্তানের ঝিলাম শহরে নিজের বাড়িতে 'সানডে টেলিগ্রাফ' ও 'দ্য মেইল' কে দেওয়া সাক্ষাৎকারে হাসনাত খান জানিয়েছেন, ডায়ানার মৃত্যু তদন্তে তিনি সাক্ষ্য দিতে চান না। তিনি বলেন, "আমার আইনজীবীরা আমাকে সাক্ষ্য না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তারা যদি সেটা চায় তাহলে আমি সাক্ষ্য দেব না। কিন্তু আইনগত দিক দিয়ে সাক্ষ্য দেওয়ায় বাধ্যবাধকতা থাকলে আমার কোনো আপত্তি নেই।" দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবন শেষে স