২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান বিশ্ব নিরাপত্তার হুমকি: আবুধাবিতে বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোববার বলেছেন, সন্ত্রাসীদের মদদ দানকারী ইরান বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই এই হুমকি মোকাবেলায় তিনি উপসাগরীয় মিত্রদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 10:49 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

রামাল্লা, পশ্চিম তীর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোববার বলেছেন, সন্ত্রাসীদের মদদ দানকারী ইরান বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। বেশি দেরি হয়ে যাওয়ার আগেই এই হুমকি মোকাবেলায় তিনি উপসাগরীয় মিত্রদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। (আরও তথ্যসহ-১) মধ্যপ্রাচ্য সফররত বুশ রোববার সংযুক্ত আরব আমিরারেতর আবুধাবিতে যাত্রা বিরতি করেন। সেখানে এক ভাষণে বুশ বলেন, "সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার দিক দিয়ে ইরানের শিয়া মুসলমানরা বিশ্বে শীর্ষে আছে। তারা লেবাননের হিজবুল্লাহ গেরিলা, ফিলিস্তিনের হামাস গ্র"প ও ইরাকের শিয়া জঙ্গিদের মদদ দিয়ে দেশগুলোর শান্তি নষ্ট করছে।" ইরানের বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টায় আরব দেশগুলোতে সফরের পারিকল্পনা অনুযায়ী বুশ রোববার আবুধাবিতে যান। কুয়েত ও বাহারাইনের পর তৃতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতে যাত্রাবিরতি করেন তিনি। এরপর তিনি সৌদি আরব এবং মিসর সফর করবেন। ইরান নিয়ে উত্তেজনার মাঝে আরব মিত্রদেশগুলোতে এ সফরের মধ্য দিয়ে পরমাণু ইস্যুতে তেহরানকে একঘরে করার চেষ্টায় সমর্থন আদায় করতে পারবেন বলেই আশা করছেন বুশ। ইরানকে বিশ্বে সন্ত্রাসে অর্থ যোগানোয় নেতৃস্থানীয় দেশ উল্লেখ করে বুশ বলেন, " এই দেশটি বিশ্বব্যাপী উগ্রপন্থীদেরকে শ'শ' মিলিয়ন ডলার সরবরাহ করে আসছে। অথচ দেশটির জনগণ দমনপীড়ন এবং অর্থনৈতিক দিক দিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে।" বুশ আরও বলেন, " ইরানের কর্মকান্ড বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তায় হুমকি হয়ে গেছে। বেশি দেরী হয়ে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র এই হুমকি মোকাবেলা করতে চায়। সে কারণে যুক্তরাষ্ট্র তার উপসাগরীয় মিত্রদেশগুলোকে নিরাপত্তা দেওয়ার আরও দৃঢ় অঙ্গীকার করছে।" পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানি স্পিডবোটের আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসা এবং মার্কিন যুদ্ধ জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি নিয়ে স