তেহরান, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানের স্পীডবোটের আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসা এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের জন্য ইরান হুমকি হয়ে আছে। আর যুক্তরাষ্ট্রও এই হুমকি মোকাবিলায় প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সেনা কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।
মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চীফস অব স্টাফ নৌবাহিনীর এডমিরাল মাইক মুলেন বলেন, "ওই সময় যে গুলি ছোঁড়ার মতো ঘটনাও ঘটে থাকবে এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। পরিস্থিতিই তা বলে দিচ্ছে।"
সাংবাদিকদের তিনি বলেন, "ওই ঘটনা আমাদের স
bdnews24