নাইরোবি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশজুড়ে নতুন করে বিােভ শুরু করতে যাচ্ছে কেনিয়ার বিরোধীরা। বিরোধীদল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট'র (ওডিএম) মুখপাত্র শুক্রবার একথা জানিয়েছেন।
ওডিএম মুখপাত্র টনি গ্যচোকা জানান, শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে তাদের নেতা বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে দেশজুড়ে নতুন করে বিােভ শুরুর ঘোষণা দেবেন।
তবে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির সরকার পরিস্কার জানিয়ে দিয়েছে, বিরোধীরা এবার বিােভ করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে। এর আগে বিােভের সময় পুলিশের সঙ্গে বিরোধী ওডিএম সমর্থকদের সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়েছে। বিরোধীদের দাবি নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় কমপে এক হাজার মানুষ নিহত হয়েছে।
বিরোধী একটি সূত্র জানিয়েছে, নতুন বিােভ-কর্মসূচি পুলিশকে জানাতে বিকালে সংবাদ সম্মেলনের পর ওডিএম নেতারা র্যালি নিয়ে নাইরোবি পুলিশ স্টেশনে যাবেন।
আফ্রিকান ইউনিয়নের প্রধান ও ঘানার প্রেসিডেন্ট জন কাফুরের নেতৃত্বে মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার জন্য প্রধান দুই দল পরস্পরকে দায়ি করেছে। তবে বৃহস্পতিবার রাতে কেনিয়া ছাড়ার আগে কফুর জানিয়ে গেছেন, অচলাবস্থা নিরসনের ল্েয আফ্রিকার বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে গঠিত একটি পরিষদের সঙ্গে একযোগে কাজ করতে রাজি হয়েছে কেনিয়ার রাজনৈতিক দলগুলো।
জন কফুর সাংবাদিকদের বলেন, "নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করতে এবং সংবিধান ও নির্বাচনী সংস্কার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলো আফ্রিকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত একটি প্যানেলের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ওই প্যানেলের নেতৃত্ব দেবেন।"
তবে এর আগে আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে একটি সূত্র জানায়, ইইউ প্রধান কফুরের উদ্দ্যোগে মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি যে কোনো সময় কেনিয়া ত্যাগ করবেন।
গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর কেনিয়ায় ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা। তাদের অভিযোগ নির্বাচনে জালিয়াতির মাধ্যমে একটি বেসামরিক অভ্যুত্থান ঘটিয়ে কিবাকি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন।
আফ্রিকার স্থিতিশীল দেশ হিসেবে কেনিয়ার যে খ্যাতি ছিল নির্বাচন পরিবর্তী সহিংসতায় তা তিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড পর্যটন ও চা শিল্পের এর ব্যাপক প্রভাব পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪০ ঘ.
bdnews24