ওয়েলিংটন, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এভারেস্ট বিজয়ী নিউজিল্যান্ডের স্যার এডমুন্ড হিলারি শুক্রবার মারা গেছেন। ১৯৫৩ সালে নেপালের তেনজিং নরগেই শেরপার সঙ্গে যুগ্মভাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ী প্রথম পর্বতারোহীর কৃতিত্ব অর্জন করেন হিলারি।
বিশ্বসেরা এই পর্বতারোহী শুক্রবার সকালে অকল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। রেডিও নিউজিল্যান্ড একথা জানিয়েছে।
১৯১৯ সালের ২০ জুলাই নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেন হিলারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এভারেস্ট বিজয়ের সময় তার বয়স ছিল মাত্র ৩৩ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১২০ ঘ.
bdnews24